‎ ‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

‎কক্সবাজারের পেকুয়ায় নির্জন বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতার দ্বিয়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎ওই নারীর নাম- সাবিনা আক্তার জান্নাত প্রকাশ জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মৃত ছায়েদুল হকের মেয়ে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক এহতেশামুল হক চট্টগ্রাম শহরে বসবাস করায় গ্রামের বাড়িতে গত তিন মাস ধরে ওই নারী ভাড়া থাকতেন। অর্ধগলিত লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে ৫/৬ দিন আগে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

‎স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, বাড়ির মালিক চট্টগ্রাম শহরে বসবাস করেন। ৩ মাস আগে ওই নারীকে ঘর ভাড়া দেন। বাড়ির আশপাশে তেমন বাড়িঘর না থাকায় অনেকটাই নির্জনভাবে বসবাস করতেন ওই নারী। আজ সন্ধ্যায় প্রতিবেশী এক মহিলা বাড়িতে গেলে দুর্গন্ধ পেয়ে লোকজনকে খবর দেন। স্থানীয়রা এসে বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহের গন্ধ নিশ্চিত হয়ে পেকুয়া থানার পুলিশকে খবর দিই। ‎ ‎পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, নাপিতার দ্বিয়া গ্রামের এহতেশামুল হকের বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। মৃত্যুর কারণ নিশ্চিতে পুলিশ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X