কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াতি প্রশাসন’ বলায় ঢাবি উপাচার্যের প্রতিক্রিয়া

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ছাত্রদল নেতারা ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দেওয়ার পর নিজেকে অরাজনৈতিক দাবি করে উপাচার্য বলেছেন, ‘আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এদিন বিকালে সিনেট ভবনে একটি সভা চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। এ সময় তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত (জামায়াত-শিবিরের নেতাকর্মী) জড়ো করার অভিযোগ তোলেন।

এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একজনকে টেবিল চাপড়াতে দেখা গেছে।

ছাত্রদল নেতারা বহিরাগত লোকদের ‘জামায়াত-শিবিরের নেতাকর্মী’ দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ‘ব্যবস্থা নেওয়া হয়েছে’ জানালেও তারা মানতে রাজি হননি।

সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন, ‘আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে ‘জামায়াতি প্রশাসন’ হিসেবে আখ্যা দিলাম। আমরা আজ থেকে আপনাদের বিষয়ে কোনো সহযোগিতা করব না। যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে আমরা আর আপনাকে কোনো সহযোগিতা করব না।’

এ সময় উপাচার্য বলেন, ‘আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।’

এ সময় বৈঠকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপিপন্থি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X