মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল কাদের।

তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে যুক্ত রয়েছেন। রাজপথে অবস্থান নেওয়ার কারণে একাধিকবার কারাভোগ করেছেন। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর দুপুরে চকবাজার থানার অ্যাকসেস রোডের কালাম কলোনিতে তার বাসায় ১০-১৫ জন অস্ত্রধারী প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তার সহযোদ্ধা আকাশ, ফয়সাল ও রমজান আলী তাকে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়। হামলায় আকাশ গুরুতর আহত হন। তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল কেটে যায়। পরে তাকে ও অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল কাদের অভিযোগ করেন, হামলার ঘটনার পর মামলা হলেও একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তাকে ও তার সহযোদ্ধাদের হত্যার হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের আরও বলেন, ‘আমরা যারা দুঃসময়ে জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, আজ তারাই সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ। এটি শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয়, দলের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি এম সালাউদ্দিন কাদের আসাদ, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, যুগ্ম আহ্বায়ক মো. হামিদ, আব্দুল আজিজ, সদস্য আশিক ও আবিদ আব্দুল্লাহ তাকরিম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X