স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের খেলায় মন ভরেনি সাবেক ভারতীয় ক্রিকেটারের

ওয়াসিম জাফর। ‍ছবি : সংগৃহীত
ওয়াসিম জাফর। ‍ছবি : সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ঝলমলে অর্ধশতকে ভর করে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লাল-সবুজরা। টাইগারদের এমন পারফরম্যান্সে খুশি হতে পারেননি ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।

ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, আরও দুই ওভার আগে খেলা শেষ করার দরকার ছিল বাংলাদেশের। একই সঙ্গে মনে করিয়ে দিলেন, হংকংয়ের মতো দলের সঙ্গে ভয় নিয়ে খেলা যাবে না।

ক্রিকইনফোর ম্যাচ-পরবর্তী আলোচনায় ওয়াসিম জাফর বলেন, ‘আমি মনে করি ১৫ কিংবা ১৬তম ওভারে খেলা শেষ করার সুযোগ বাংলাদেশের সামনে ছিল। চাইলেই তারা সেটা করতে পারত। লিটন ও তাওহীদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে। তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে।’

হংকংয়ের মতো দলের বিপক্ষে ভয়ডরহীন খেলার কথা জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ফিয়ারলেস খেলা নিয়ে কথা বলছিলাম। এমন দলের সঙ্গে আপনি ভয় নিয়ে খেলতেই পারেন না। বাংলাদেশ হয়তো টুর্নামেন্টের শুরুতে সহযোগী দেশের সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়তে চায়নি। এজন্যই হয়তো রান রেটের কথা চিন্তা না করে জয়টা নিশ্চিত করেছে।’

এদিকে, ম্যাচ শেষে টাইগার অধিনায়ক জানিয়েছেন এশিয়া কাপের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলেছি। কিন্তু এশিয়া কাপে আলাদা চাপ থাকে। আজ আমরা খুব ভালো খেলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X