শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান কালাম বরখাস্ত

বরখাস্ত ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম। ছবি : সংগৃহীত
বরখাস্ত ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও ইউনিয়ন পরিষদের প্রকল্প কাজ সম্পন্ন না করার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক, বগুড়ার সুপারিশের পর তদন্ত কমিটি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান আবুল কালাম আজাদ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, বৃহস্পতিবার দুপুরে আদেশটি হাতে পেয়েছি। আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে এটা কার্যকর করা হবে।

উল্লেখ্য, অভিযুক্ত চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহসভাপতির দায়িত্বে আছেন। গত ২০২২ সালের ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয় লাভ করেন।

এরপর থেকেই স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ করে আসাছিলেন ইউপি সদস্যরা। কিন্তু ইউনিয়ন পরিষদের সচিব আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ার কারণে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৮ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে ১ কোটি ৩০ লাখ টাকা লুটপাটের লিখিত অভিযোগ করেন। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X