কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা তরুণীর, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সেতুর স্তম্ভে উঠে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এক তরুণী। ঠিক ওই সময় সিনেমার নায়কের মতো এসে তাকে ঝাপটে ধরে বাঁচান এক তরুণ। আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রামপুরের পাটনওয়া সেতুতে।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নদীর উপর থাকা একটি সেতুর স্তম্ভে বসে আছেন এক তরুণী।

নদীতেই ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মূলত কুসংস্কারের কারণে তিনি আত্মহুতি দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আশপাশের লোকজন তার এই প্রচেষ্টা লক্ষ্য করেন এবং সাথে সাথেই পুলিশকে খবর দেন। পুলিশও দ্রুত সাড়া দেয়।

স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় এক যুবক দ্রুত সেতুর উপর থেকে নিচের স্তম্ভে নামেন। তাকে দেখে তড়িঘড়ি করে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তরুণী। কিন্তু তিনি ঝাপটে তরুণীর হাত ধরে ফেলেন। সেতু থেকে ঝুলতে থাকা তরুণীর হাত শক্ত করে ধরে রাখেন যুবক।

সঙ্গে সঙ্গে স্থানীয় আরও কয়েকজন যুবক নিচে নেমে তরুণীকে উপরে উঠানোর চেষ্টা করেন। ততক্ষণে পুলিশও চলে আসে। এরপর তরুণীকে উপরে তুলে আনা হয়।

পুলিশ জানিয়েছে, কিছু কুসংস্কারের জন্য এই পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তরুণী। তবে পুলিশ তরুণীকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। ভিডিও দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ওই তরুণের প্রশংসা করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X