মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শিশুসহ দম্পতির লাশ উদ্ধার

আশুলিয়া থানা। ছবি : সংগৃহীত
আশুলিয়া থানা। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুরে ভাড়াবাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানায় পড়ে ছিল স্ত্রী ও কন্যাশিশুর মরদেহ, আর ঘরের সিলিংয়ে ঝুলছিল স্বামীর নিথর দেহ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

মৃতরা হলেন— বগুড়ার ধুনট উপজেলার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার এবং ছয় বছরের মেয়ে জমিলা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও কন্যাশিশুকে বিষ খাইয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, সনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং রুবেল রাজমিস্ত্রীর কাজ করতেন। সারা দিন তাদের না দেখে সন্দেহ হলে সন্ধ্যায় ডাকাডাকি করেন প্রতিবেশীরা। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই দেখা যায় ভেতরে পড়ে আছে মরদেহ।

নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, স্ত্রীর পরকীয়ার সন্দেহে রুবেল প্রথমে স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X