বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদকের দপ্তরে অভিযোগ ছিল, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপ্রাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা পণ্যের (BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP, মূল্য ৬,৪২৮.১০ মার্কিন ডলার) ছাড়করণের জন্য কাগজপত্র জমা দিলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন হয়রানি করেন। তারা নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব বা নিলামে বিক্রির হুমকি দেন।

ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি দুদককে জানালে কমিশন অনুমোদন নিয়ে পরিকল্পিত ফাঁদ অভিযান চালায়। এসময় ছদ্মবেশে থাকা দুদক কর্মকর্তারা ঘুষ লেনদেন প্রত্যক্ষ করেন এবং রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তার করেন। অভিযান শেষে জব্দ তালিকা প্রস্তুত, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। দুদক জানিয়েছে, মামলার তদন্তকালে এ অপরাধে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X