মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে নাটকীয়ভাবে আসামি অপহরণের চেষ্টা, আটক ১০

মেহেরপুর জেলা জজ আদালতের চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টার চিত্র। ছবি : কালবেলা
মেহেরপুর জেলা জজ আদালতের চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টার চিত্র। ছবি : কালবেলা

মেহেরপুর জেলা জজ আদালতের চত্বর থেকে প্রকাশ্যে এক আসামিকে অপহরণের চেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে জামিনে মুক্তি পাওয়া আসামি নুরুজ্জামানকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনা ঘটে।

তবে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়ে।

আটককৃত অপহরণকারীরা হলো গাংনী উপজেলার কাজিপুর গ্রামের লিটন হোসেন (৩৫), জোড়পুকুরিয়া গ্রামের মিঠুন আলী (৩২), জিয়ারুল ইসলাম (৪৫), রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাক (৫১), আসাদুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের জিন্নাত হোসেন (৩২), সাপাত আলী (৫০), রাজ্জাক (৬৫), প্রাগপুর বীরগাছী গ্রামের শিপলু (৪৫) এবং মাইক্রোবাস চালক হোসেন আলী (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত প্রাঙ্গণে হঠাৎ করে একদল ব্যক্তি নুরুজ্জামানকে ঘিরে ফেলে টানতে টানতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নিয়ে আসে এবং বেধরক মারধর করে। পরে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তোলে। এ সময় বাধা দিতে গেলে উপস্থিত কয়েকজনকেও মারধর করা হয়। ঘটনাটিতে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। মেহেরপুর–কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় পুলিশের তল্লাশিতে একটি মাইক্রোবাস আটক করা হয়। ওই গাড়ি থেকে নুরুজ্জামানকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা মেহেরপুর সদর থানা হেফাজতে রয়েছে।

অপহৃত নুরুজ্জামানের ভাই রাজু আহমেদ জানান, নুরুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে। তার বিরুদ্ধে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ ২৭ লাখ টাকার আর্থিক লেনদেন নিয়ে মামলা দায়ের করেন।

অভিযোগ অনুযায়ী, বিদেশ পাঠানোর প্রক্রিয়ায় অর্থ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ ঘটনায় নুরুজ্জামানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও হুমকি প্রদানের অভিযোগ এনে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়।

আদালত এক মাসের জামিন মঞ্জুর করলে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বাদী পারভেজ আশরাফ ও তার সহযোগীরা আদালত চত্বরেই তাকে অপহরণের চেষ্টা চালায়।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া এলাকা থেকে মাইক্রোবাসসহ অপহরণকারীদের গ্রেপ্তার করে। নুরুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন করে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১১

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৩

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৪

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৫

আজকে স্বর্ণের বাজারদর

১৬

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৭

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৮

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৯

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

২০
X