বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে আবু নাসের

প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি আরিফিন তুষারের দেড় বছর বয়সী একমাত্র শিশু সন্তানের লেখাপড়া, চিকিৎসাসহ সার্বিক বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কলেজ এভিনিউ এলাকায় তুষারের বাসায় গিয়ে তার বৃদ্ধ বাবা, স্ত্রী-সন্তান এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রহমাতুল্লাহ বলেন, আরিফিন তুষার ছিলেন একজন সৎ ও সাহসী সাংবাদিক। বারবার আওয়ামী ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের চিত্র তুলে ধরে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতায় মিডিয়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকাও রেখেছিলেন তুষার। তিনি সবার অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।

এ সময় আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, তার স্ত্রী সানজিদা, দেড় বছরের ছেলে, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, বরিশাল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, ক্রীড়া সম্পাদক খান রুবেল, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর রোডের নিজ অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার। দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি দেড় বছরের পুত্র সন্তান, স্ত্রী, বাবা-মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তুষার বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার্তা সম্পাদক ফোরাম বরিশালের নির্বাহী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সম্পাদকীয় পরিষদের সদস্য ছিলেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X