নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৬ নেতাকে শোকজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিএনপির ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।

নোটিশ পাওয়ারা হলেন- বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) ও সদস্য মো. মোস্তফা কামাল।

দলীয় সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া ওই নেতারা সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বিষোদগার, এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয়সহ দুই-একজনের পরিবারের সদস্য মাদকসেবন ও বিক্রি সংশ্লিষ্ট কাজে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসব নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ।

আশিক আহমেদ কমল বলেন, দায়িত্বশীল পদে থেকেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে জন্যই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, এখনো কপি হাতে পাননি। তবে বিষয়টি শুনেছেন এবং যথাযথ ব্যাখ্যা প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X