ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তলিয়ে গেছে ৫শ একর ফসলি জমি

তলিয়ে গেছে ফসলি জমি। ছবি : কালবেলা
তলিয়ে গেছে ফসলি জমি। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃষ্টির পানিতে ফসলি জমি তলিয়ে আছে। এতে ৫শ একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লুইস গেট বন্ধ থাকায় এ পানি নামতে পারেনি। কৃষকরা ফসল রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পুটিজানা ইউনিয়নের ফসলের জমিগুলোতে এখন শুধু পানি আর পানি। কমলাপুরসহ চারটি বিল ও পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার একটি বিলের পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় ৫শ একর আবাদি জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে।

অভিযোগ উঠেছে, স্লুইস গেটটি সরু ও নিয়মিত না খোলার কারণে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে না। ফলে আমন ধানসহ মৌসুমি ফসল ডুবে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার এবং অনেক কৃষকের জমি ডুবে আছে। পানি কবে নামবে জানি না। চিন্তায় আছি, এই বছর আমন ধান ঘরে তুলতে পারব কিনা।

কৃষক শাহজাহান মিয়া বলেন, স্লুইস গেটের রক্ষণাবেক্ষণে আগে যিনি দায়িত্ব পালন করতেন তিনি কয়েক বছর আগে মারা গেছেন। তারপর কেউ ঠিকমতো দায়িত্ব পালন করে না। দায়িত্বপ্রাপ্তরা পানি আটকিয়ে মাছ ধরার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়। এতে করে বড়কুড়া, বেকিবিল ও সুনারু বিলের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশন না করা হলে জমিতে লাগানো রুপা আমন ধানের চারা রক্ষা করা যাবে না।

কৃষক আবু তাহের বলেন, ঋণ করে আমন ধান লাগিয়েছি, আমার সম্পূর্ণ জমির ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন। আমাদের কৃষকদের বিশাল ক্ষতি হয়ে যাবে।

কৃষক নুরুন্নবী বলেন, স্লুইচ গেট ঠিকমতো না খোলার কারণে দুই বছর ধরে আমন ধান নষ্ট হচ্ছে। স্থায়ীভাবে এর বিহিত করতে না পারলে কৃষি উৎপাদনে ভয়াবহ ক্ষতি হবে। আমরা চাই এর একটি দ্রুত সমাধান হোক।

পুটিজানা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি নিজে সেখানে গিয়েছিলাম। অল্প অল্প করে স্লুইস গেট দিয়ে পানি ছাড়ায় অনেক জমির ধান গাছ পানির নিচে ডুবে গেছে। দ্রুত ফসলি জমির পানি নিষ্কাশন করা না হলে কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে কৃষকদের পক্ষ থেকে একটি লিখত অভিযোগ পেয়েছি। দ্রুত স্লুইস গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X