বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কমিটির দ্বন্দ্বে মসজিদে তালা, রাস্তায় জুমার নামাজ পড়লেন মুসল্লিরা

মসজিদে তালাবদ্ধ থাকায় সড়কে জুমার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। ছবি : কালবেলা
মসজিদে তালাবদ্ধ থাকায় সড়কে জুমার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। ছবি : কালবেলা

দুই কমিটির দ্বন্দ্বে মসজিদে তালাবদ্ধ থাকায় রাস্তায় পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন সড়কে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অর্ধশত বছর ধরে ওয়াক্তিয়া মসজিদ হিসেবে শুধু ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিল মুসল্লিরা। পরবর্তী সময়ে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত প্রায় এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজসহ শুক্রবারের জুমার নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা।

এদিকে বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি ও মুসল্লিরা ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায়ে বাধা দেয়। তাদের দাবি মসজিদ থাকবে একটি, সেই মসজিদেই জুমার নামাজ হবে। নতুন করে কোনো মসজিদ করা যাবে না। একপর্যায়ে তারা গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) উত্তর গোবধা বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা এসে ওই শঠিবাড়ী বাজার মসজিদে জোর করে তালা ঝুলিয়ে দেয়। এ সময় বাধা দিতে এসে দুই মুসল্লি আহতও হয়।

এর আগে, এই ঘটনায় স্থানীয় সেনা-ক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগ দাখিল করলে গত ১৪ সেপ্টেম্বর উভয়পক্ষের মধ্যে আপস মীমাংসার মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীকে তালা খুলে দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তিনি মসজিদের তালা খুলে দেননি।

মসজিদে তালা ঝোলানোর ঘটনায় উত্তর গোবধাগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নকিবুল ইসলাম, নকিবুল ইসলামের ছেলে জসিম মিয়া, জিয়াউদ্দিন এবং জাহিদসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তির নামে আদিতমারী থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ।

এ বিষয়ে আদিতমারী থানার ওসি আলী আকবর কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X