বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই

সংগীতশিল্পী জুবিন গর্গ। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী জুবিন গর্গ। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকা দুর্ঘটনায় পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি এই শিল্পীকে।

অসমের এই জনপ্রিয় গায়ক নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজ, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২ বছর।

সংগীত জগতে তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী-সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই গভীরভাবে শোকাহত।

বলিউডে জুবিনকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানটি। যা আজও ভক্তদের মনে জায়গা করে আছে।

এছাড়া আঞ্চলিকভাবে (অসমিয়া ভাষায়) তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যেগুলো তাকে অসমের সংগীত জগতের কিংবদন্তি করে তোলে।

তার জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে, ‘ইয়া আলী’, ‘তুমহারে সিওয়া’, ‘ইয়া আলি জুলফ কে ফাঁদে’। জনপ্রিয় অসমিয়ার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘পাখি পাখি মন’, ‘ও বিদেশি বন্ধু’, ‘মায়া’, ‘রঙ’, ‘মোব মাটি’ ও ‘লুইতর পাড়ে’ ইত্যাদি।

দুই দশকের বেশি সময় বি-টাউনে গান গেয়েছেন এই শিল্পী। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বতা’। এরপর আর তাকে কোনও বলিউড গান গাইতে শোনা যায়নি।

এছাড়া টালিউডে তার কালজয়ী গানের তালিকায় রয়েছে ‘প্রেম আমার’ সিনেমার ‘বোঝে না সে বোঝে না’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘বলনা তুমি আমার’ সিনেমার ‘আয়না মন ভাঙা আয়না’, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘পিয়া রে’ ও মন মানে নাসহ অসংখ্য গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X