স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত, হারল বড় ব্যবধানে

ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান '১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে ভারতের বিপক্ষে এই জয় তুলে নেয় বাংলাদেশের খেলোয়াড়েরা।

দাপুটে পারফরম্যান্সে ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে ভারত বিচ হ্যান্ডবল দলকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির সিপাহি খোকন মোল্লা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল। সে ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বিজিবির খোকন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে।

উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান '১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' প্রতিযোগিতায় মোট ৬টি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X