বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘এমন না যে দেখলেই গুলি মেরে দেব’ সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে তামিম

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বেশ লম্বা সময় লাল-সবুজ জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন তারা। ক্যারিয়ারের সেরা সময়ে তাদের বন্ধুত্বও ছিল চোখে পড়ার মতো। তবে এখন দিন বদলেছে। সেই তামিম-সাকিবের বন্ধুত্ব আর নেই। তবে আগের মতো ঘনিষ্ঠ না হলেও সম্পর্ক অতটাও খারাপ নয় বলে মন্তব্য করেছেন তামিম।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম কথা বলেন তার সঙ্গে সাকিবের সম্পর্ক নিয়ে। জানান, সম্প্রতিই ফোনে কথা হয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে। বাইরে থেকে মানুষজন তাদের সম্পর্ক যতটা খারাপ ভাবে, বাস্তবে সম্পর্ক অতটা খারাপ নয় বলেও জানান তামিম।

বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আমার সাথে সাকিবের কথা হয়েছে। যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন কথা হয়েছে। বাইরে থেকে মনে হয় যে অমুকের সাথে তমুকের সম্পর্ক খুব খারাপ। বাস্তবে ওরকম কিছু না। এটা বলতে পারি, যত ক্লোজ আমরা ছিলাম ততটা নেই। তবে এরকম কোনো সম্পর্ক না, একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব, এ রকম না।’

শুধু তামিমের সঙ্গে নয়। সাকিবের কথা হয়েছে তামিমের স্ত্রী সঙ্গেও। একই সঙ্গে বাঁহাতি ওপেনার এটিও জানিয়ে রাখলেন, সাকিবের বিপদে অবশ্যই তিনি এগিয়ে যাবেন।

তামিম বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম তার পরিবার এসেছে আমাকে দেখতে। আমার স্ত্রীর সঙ্গে তার (সাকিবের) কথা হয়েছে। যদি এ রকম কোনো কিছু হয়, আমি চাই না হোক তবে যদি হয় তাহলে আমি আগে যাবো। কোনো কাজে যদি আমার দরকার হয়, ওই সম্পর্কটা আছে যে ওর সঙ্গে যোগাযোগ করতে পারি। তার যদি দরকার হয়, সেও আমাকে পাবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X