কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষিত জাতি গড়লেই সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব : কফিল উদ্দিন 

উত্তরায় বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উত্তরায় বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে। দেশের আগামী প্রজন্মকে মেধা, সততা ও নৈতিকতার শিক্ষা দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং প্রধান শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো স্থানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। তাদের মেধাকে বিকশিত করতে সঠিক দিকনির্দেশনা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ ডা. দিলকুশা আহমেদ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X