কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদির সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন নিজ দেশেও কোণঠাস। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের সহায়তা চেয়েছে তারা। যেন এটিই তাদের টিকে থাকার শেষ ভরসা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আরও আক্রমণ শুরু করেছে। এক সময় ব্যাপক হুমকি-ধামকি দেওয়া গোষ্ঠীটি এর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারছে না।

কাসেম সৌদি আরবকে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন, এ সম্পর্কের ভিত্তি তিনটি : বিরোধ নিষ্পত্তি এবং উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ, শুধু প্রতিরোধ নয় বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধের (হিজবুল্লাহ) উপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক। যদি আমাদের নির্মূল করা হয়, তাহলে অন্যান্য রাষ্ট্রেরও পালা আসবে।

সৌদি আরব এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বিদ্যমান। রিয়াদ এবং তেহরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি। কারণ, ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ এবং ধারণা করা হয়, তেহরানের নির্দেশই পালন করে তারা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X