লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ জিহাদ (২৩)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের কাশারিখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার লোহাগাড়া ব্যাংক এশিয়া ভবনের পেছনে ৩য় তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) পাশ থেকে তার মরদেহ দেখতে পাb স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পেশায় ফেরিওয়ালা জিহাদ লোহাগাড়া সদর ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়ায় ভাইয়ের সঙ্গে বাসা ভাড়া থাকতেন।

স্থানীয়রা বলছেন, ওই যুবক ব্যাংকের এসির কম্প্রেসার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার এক কর্মকর্তা জানান, তারা অফিসের এসি মেরামত করার জন্য কাউকে বলেননি। এছাড়া শুক্র ও শনিবার (১৯, ২০ সেপ্টেম্বর) অফিস বন্ধ ছিল। ওই যুবক হয়তো ব্যাংকের এসির কম্প্রেসার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

লোহাগাড়া থানার উপপুলিশ পরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন আছে। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কিনা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X