বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সুস্থ জাতি গঠনে তরুণ চিকিৎসকদের দায়িত্বশীল হতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম মেডিকেল কলেজের গৌরবের ৬৮তম ‘সিএমসি ডে’ ২০২৫ উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেডিকেল কলেজের গৌরবের ৬৮তম ‘সিএমসি ডে’ ২০২৫ উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ জাতি গঠনে তরুণ চিকিৎসকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে প্রতি বছর যে শিক্ষার্থীরা ডাক্তার হয়ে বের হচ্ছেন, তাদের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদান নয়, বরং সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ।

শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের গৌরবের ৬৮তম ‘সিএমসি ডে’ ২০২৫ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীতে এখনো অনেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উল্লেখ করে মেয়র শাহাদাত বলেন, এ ক্ষেত্রে চমেকের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা যদি সচেতনতা সৃষ্টির পাশাপাশি গবেষণা ও সেবায় অগ্রণী ভূমিকা রাখেন, তবে নগরবাসী একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর জীবন পাবে।

অনুষ্ঠানে চমেকের প্রাক্তন শিক্ষার্থীরা নগরীর স্বাস্থ্যসেবা খাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ঐতিহ্য ও অবদান তুলে ধরেন। তারা বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসক তৈরি করেনি, বরং চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিয়েছে।

সিএমসি ডে উদযাপন উপলক্ষে চমেক ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের হয়ে মেডিকেল কলেজের সড়ক হয়ে শাহ আলম বীর উত্তম মিলায়তনে এসে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা। এর আগে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. ইমাম উদ্দিন, অধ্যাপক ডা. এস এম তারেক, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক।

আরও উপস্থিত ছিলেন- ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, অধ্যাপক ডা. মাইন উদ্দিন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. অজয় দেব, অধ্যাপক ডা. আবদুস সাত্তার, অধ্যাপক ডা. তাজিন সুলতানা, ডা. তনুজা তানজিন, ডা. মো. আবু নাসের, ডা. ফয়েজুর রহমান, ডা. মাহমুদুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. কামরুল হক, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. এস এম সারোয়ার আলম, ডা. ইমরোজ উদ্দিন ও ডা. তানভীর হাবিব তান্না প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X