হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না : সারজিস

হবিগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি : কালবেলা
হবিগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের বিচার আগামী ৬ মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা নাই। এটি দীর্ঘ মেয়াদি পক্রিয়া। হত্যাযজ্ঞের নির্দেশদাতা ১০০ জনের যদি বিচারের রায় কার্যাকর ও দোষী হয় তাহলে আমরা বুঝতে পারব বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। খুনি হাসিনার বিচারের আগে এই বাংলায় নির্বাচন হবে এটা জনগণ মেনে নেবে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলে এনসিপি আয়োজিত জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় সারজিস বলেন, আমরা বিশ্বাস করি এনসিপিকে শাপলা প্রতীকই দেওয়া হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপল প্রতীক নিয়ে অংশগ্রহণ করব। আমদের শাপলা প্রতীক না দেওয়ার পেছনে নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যা নেই। যদি আইনগতভাবে আমরা যৌক্তিকভাবে পাই তাহলে সেটা যদি আমাদের না দেওয়া হয়, তাহলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে সমাধান খুঁজে পাব।

সারজিস আরও বলেন, আমরা মনে করি আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, যে কারণে নাগরিক অধিকারের সঙ্গে আমাদের একীভূত হওয়ার আলোচনা ইতিবাচক হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হলে সারা বাংলাদেশ জানবে।

এ সময় এনসিপির হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী পলাশ মাহমুদ, আবু হেনা মোস্তফা কামালসহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X