কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের অধিকার ফিরিয়ে আনা বিএনপির প্রতিশোধ : আমান উল্লাহ

কেরানীগঞ্জে এক পুরস্কার বিতরণ ও সমাবেশে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে এক পুরস্কার বিতরণ ও সমাবেশে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনা আমাদের প্রতিশোধ। গুম-খুনের ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণই জাগ্রত প্রতিরোধ গড়ে তুলবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলার আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, এদেশে কোনো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণামতে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, তাই কোনোভাবেই পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না।

আমান উল্লাহ আমান আরও বলেন, গুমের শিকার ইলিয়াস আলীর সন্তানসহ অসংখ্য পরিবার এখনো তাদের স্বজনদের লাশ খুঁজছে। তারা অন্তত কবরের মাটিতে একমুঠ মাটি দিতে চায়। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিশোধ আমরা নির্বাচনের মাধ্যমেই নেব। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। ঢাকা-২ আসনে আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রার্থী হবেন। যেমন ’৯১ সালে বেগম খালেদা জিয়া আমাকে আপনাদের হাতে তুলে দিয়েছিলেন, আজ আমি অমিকে আপনাদের হাতে তুলে দিলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, কেরানীগঞ্জকে আধুনিক শহরে রূপান্তরিত করাই আমার স্বপ্ন। ধানের শীষে ভোট দিলে শিক্ষিত যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে, কেরানীগঞ্জের নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। শিক্ষার্থীরা বাংলা-ইংরেজির পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক ভাষা শিখতে পারবে, যাতে বিদেশে গিয়েও ভালো চাকরি পাওয়া যায়।

তিনি আরও যোগ করেন, আপনারা আমার বাবার পাশে যেমন ছিলেন, এবার আমার পাশে থাকলে ইনশাআল্লাহ কেরানীগঞ্জকে যাবতীয় আধুনিক সুবিধাসম্পন্ন একটি শহরে পরিণত করব।

আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. খায়রুল আমীনের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সহসভাপতি নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী তারেক ইমাম বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X