কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসরদের সমূলে উৎখাত করতে হবে : লায়ন ফারুক

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, পতিত আওয়ামী লীগ দেশ থেকে পালালেও এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারা মরিয়া। তাই আওয়ামী দোসর- সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে, সমূলে উৎখাত করতে হবে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের শুধু কার্যক্রম না, চিরতরে নিষিদ্ধ করতে হবে। এটা এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে সম্প্রতি প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়া বিএনপি ও এনসিপির রাজনীতিকদের সাথে উচ্ছৃঙ্খল আচরণের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী দোসরদের দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এই সমাবেশ হয়।

লায়ন ফারুক রহমান বলেন, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাদের অসম্মানকারীদের ধিক্কার জানাই, ঘটনার নিন্দা জানাই। পতিত আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এ ব্যাপারে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ‘বি টিম’ জাতীয় পার্টির মাধ্যমে দেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এ ব্যাপার সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বের যে কোনো চেষ্টা-ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না বলে জানান ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ জ্যোতি, পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ, রাজীব ফকির, সুজন সখী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X