মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি : কালবেলা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি : কালবেলা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে তিনি সপ্তমী পূজা উদযাপন করতে এসেছেন। দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করি দুর্গাপূজা আমাদর জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সবাইকে দুর্গাদূজার শুছেচ্ছা জানান।

এর আগে প্রণয় কুমার ভার্মা কুমুদিনীতে পৌঁছলে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

সন্ধ্যায় বজরায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন হাই কমিশনার এবং সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন।

এদিকে একই দিন বিকেলে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী কুমুদিনী কমপ্লেক্সে পরিদর্শন করেন।

সেখানে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। তারা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আরতি নৃত্য উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X