টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ব্যাংক ম্যানেজারের ওপর হামলা, মামলা নিচ্ছে না পুলিশ

আহত ব্যাংক ম্যানেজার মো. কামাল উদ্দিন। ছবি : কালবেলা
আহত ব্যাংক ম্যানেজার মো. কামাল উদ্দিন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকায় টঙ্গী কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার মো. কামাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। এতে স্থানীয়দের উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ।

অভিযোগে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের মাঠ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ব্যাংক ম্যানেজারকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় হামলায় কামাল উদ্দিনের চোখের কর্নিয়ায় গুরুতর আঘাত এবং মাথায় হেড ইনজুরি হয়।

ভুক্তভোগী কামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ব্যাংক কর্মকর্তার উপর প্রকাশ্যে হামলা হলো, চোখে কর্নিয়ার গুরুতর আঘাত ও মাথায় হেড ইনজুরি হলো, অথচ পুলিশ বলছে মামলা হবে না। এটি আমাদের জন্য চরম নিরাপত্তাহীনতার বিষয়।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই এহতেশাম তালুকদার সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মামলা হবে না, একটি সাধারণ ডায়েরি (জিডি) করা যেতে পারে। এরপর তিনি বিষয়টি পাশ কাটিয়ে চলে যান।

স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠছে। ভুক্তভোগী কামাল উদ্দিন দ্রুত মামলা গ্রহণ করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X