চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

কলেজছাত্র আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে প্রতিবেশীর ভিড়। ছবি : কালবেলা
কলেজছাত্র আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে প্রতিবেশীর ভিড়। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাইমুন নামের এক কলেজছাত্র প্রেমিকা ও প্রেমিকার বান্ধবীর উপস্থিতিতে আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুন আমিশাপাড়া ইউনিয়ন মানিক্য নগর আমজাদ বেপারী বাড়ির প্রবাসী মিজানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজছাত্র সাইমুনের বাড়িতে সকালে তার প্রেমিকা ও প্রেমিকার আরেক বান্ধবী বেড়াতে আসেন। মেয়ে দুটির সঙ্গে আড্ডা দেওয়ার একপর্যায়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন সাইমুন। বিষয়টি তার চাচি জুবাইদা খাতুন টের পেয়ে কথিত প্রেমিকা ও স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে গলার রশি কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।

চাচি জুবাইদা খাতুন বলেন, সাইমুনকে মেয়ে দুটির সঙ্গে নাশতা করতে দেখে আমি রান্না করতে যাই। পরে আমার ছোট ছেলের চিৎকার শুনে আমি সেখানে গিয়ে সাইমুনকে ফাঁস অবস্থায় পাই। মেয়ে দুটি তখন সাইমুনের গলার দড়ি খোলার চেষ্টা করছিল। সাইমুন যখন ফাঁসি দেয় তখন মেয়ে দুটি বাইরে ছিল।

এ ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে মেয়ে দুটিকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

সোনাইমুড়ী থানার ওসি মোর্শেদ আলম কালবেলা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X