বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা এনামুল হক। ছবি : কালবেলা
বহিষ্কৃত ছাত্রদল নেতা এনামুল হক। ছবি : কালবেলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (০৫ অক্টোবর) এ বহিষ্কাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত এনামুল হক বড়াইগ্রাম শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগে এনামুলের বিতর্কিত কর্মকাণ্ডের ৩০ সেকেন্ডর ভিডিও ভাইরাল হয়।

নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী বড়াইগ্রাম শহর শাখার দায়িত্বশীল পদে থেকে বড়াইগ্রাম শহর শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হককে সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তা আমি দেখেছি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

নাটোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি এবং বিষয়টি সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে আমরা সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত যুগ্ম আহ্বায়ক এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলব। এখন কিছু বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X