মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি : কালবেলা
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি : কালবেলা

রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকির দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগিব হাসনাইন (৩০) ও তার সহযোগী ও দলীয় সমর্থক রাকিবুল ইসলাম তুষার (২৮)। এ সময় অস্ত্রও জব্দ করা হয়েছে। অভিযোগ উঠেছে, তারা ঘটনাস্থলে গিয়ে এক স্কুলছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় ক্ষুব্ধ ছাত্র-জনতা দুজনকে ধরে মারধর করে এবং পরে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ মঙ্গলবার বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট পরিদর্শক শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নগরীর পার্ক মোড় এলাকায় কাওছার একাডেমির সামনে দুই স্কুলছাত্রের মধ্যে ঝগড়া বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগিব হাসনাইন (৩০) ও তার সহযোগী ও দলটির সমর্থক রাকিবুল ইসলাম তুষার (২৮)। এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম তুষার। এ সময় রাগিব ঘটনাটি থামাতে কথা কাটাকাটিতে জড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎই তুষার কোমর থেকে একটি পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এ দৃশ্য দেখে উপস্থিত ছাত্র-জনতা উত্তেজিত হয়ে দুজনকে ঘিরে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাদের নগরীর তাজহাট থানায় নেওয়া হয়।

এদিকে আটক দুজনকে ছাড়াতে থানায় ভিড় করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় থানায় উপস্থিত এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন কাদেরী শান্তি এ অভিযোগ অস্বীকার করেন। তার অভিযোগ, মব সৃষ্টি করে তাদের কোমরে খেলনা পিস্তল দিয়ে ফাঁসানো হয়েছে।

জানতে চাইলে তিনি বলেন, এনসিপির সমর্থক তুষারের ভাগিনাকে পার্ক মোড় এলাকায় মারধর করা হচ্ছে এমন খবর শুনে তারা সেখানে গিয়েছিল। পরে বিপক্ষের লোক সেখানে মব সৃষ্টি করে তাদের কোমরে খেলনা পিস্তল দিয়ে থানায় এনেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আব্দুল হাকিম জানান, আগের একটি মারামারিকে কেন্দ্র করে এক ছেলেকে বাইক নিয়ে এসে একদল হামলা চালায় এবং তাকে মারতে মারতে কাওছার একাডেমির সামনে আনে। তখন স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। ঠিক তখনই ভুক্তভোগীর মামা পরিচয়ে দুজন এসে পিস্তল বের করে গুলি করতে চান। পরে সবাই মিলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান আলী কালবেলাকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করেছি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি আদালতের অনুমতি সাপেক্ষে পরীক্ষার জন্য পাঠানো হবে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, ঘটনাস্থলে তুষারের কাছে একটি অস্ত্র পাওয়া গেছে। পরে তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়। খালি চোখে দেখে আমার কাছে তো পিস্তলই মনে হচ্ছে। তবে পিস্তলে বুলেট রাখার জায়গায় থাকলেও এ পিস্তলটিতে তা নেই। তবুও আমরা নিশ্চিত হবো, সন্দেহ রাখার কোনো জায়গা নেই। যে-কোনো অস্ত্র রাখা, লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা অপরাধ। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র আইনে কঠোর বিধি-বিধান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X