ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার পদত্যাগ

পদত্যাগ করা এনসিপি নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
পদত্যাগ করা এনসিপি নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দলটির প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি এ পদে দায়িত্ব পালন করছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন বলে জানা যায়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বয়সজনিত অসুস্থতার কারণে দলের কোনো কার্যক্রমে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব ধরে রাখলে দলীয় কাজে ক্ষতি হতে পারে ভেবে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। অন্য কোনো কারণ আছে কি না জানতে চাইলে তিনি এনসিপিতে আর থাকছেন না বলে জানান।

এ বিষয়ে জানতে এনসিপি ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X