টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া হত্যার বিষয়ে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামিয়া হত্যার বিচার দাবিতে আয়োজিত সভায় তিনি এই আল্টিমেটাম দেন।

তিনি বলেন, আমি পুলিশ এবং এমপি জোয়াহেরকে বলে গেলাম, আগামী সাত দিনের মধ্যে শিশু সামিয়ার হত্যার বিচার করতে হবে। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাদেরও বিচার হবে বলে তিনি উল্লেখ করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমার মা গত ২০ বছর আগে মারা গেছেন। আমার মায়ের মৃত্যুতে আমি যেমন কষ্ট পেয়েছিলাম। শিশু সামিয়ার নির্মম হত্যার খবরে আমি ঠিক ততটাই কষ্ট পেয়েছি। আমি এই দেশ চাইনি। আমি সেই দেশ চেয়েছিলাম যেখানে সাধারণ মানুষের সন্তানেরও নিরাপত্তায় থাকবে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার দাড়িয়াপুর গ্রামে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ড্রেনে সামিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার স্কুল থেকে ফেরার পথে সামিয়া নিখোঁজ হয় এবং দুর্বৃত্তরা মোবাইলে মেসেজ দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর ঠিক দুদিন পরেই সামিয়ার লাশ উদ্ধার করা হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X