কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
জনমুক্তির ধারাবাহিক আলোচনা

‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে আলোচনা সভা। ছবি : কালবেলা
ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশের সংস্কৃতি নিয়ে ধারাবাহিক আলোচনা ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সংগঠন ‘জনমুক্তি’ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জনমুক্তি’র আহ্বায়ক নাশাদ ময়ুখ। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহর স্বাগত বক্তব্যে আয়োজনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাঁন আয়্যুব, মুখপাত্র তমসা অরণ্য উপস্থিত ছিলেন।

পাশাপাশি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-উপনিবেশিক তাত্ত্বিক, কবি ও চিন্তক ফয়েজ আলম; কবি ও প্রাবন্ধিক কাজী নাসির মামুন; কবি ও সমালোচক ইমরুল হাসান; কবি ও গদ্যকার মৃদুল মাহবুব এবং কবি ও অনুবাদক সাইদ ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনমুক্তি ময়মনসিংহ জোনের আহ্বায়ক জুবায়ের পারভেজ।

আলোচনায় বক্তারা সব ধরনের সাংস্কৃতিক ধারাকে ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংস্কৃতির দিকে যাত্রার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাত্ত্বিক ফয়েজ আলম সমসাময়িক ভাষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে ভাষাকে আরও স্বাধীন ও সমৃদ্ধ করার ওপর জোর দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদের সংকীর্ণতা থেকে বেরিয়ে একটি বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশি সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে কবি রওশন আরা মুক্তার ‘জুলাই আন্দোলনের’ ওপর লেখা কবিতা ‘গোল্ডফিশের কান্না’ পাঠ করেন তামান্না চিত্র। এছাড়া সর্বশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব, যা দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক বিধান মিত্র; ময়মনসিংহের কবি, সাহিত্যিক এবং সচেতন নাগরিকদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে জনমুক্তির সদস্যরা অংশ নেন।

প্রসঙ্গত, জনমুক্তি ২০২৪ সালে একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে। সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো—কেন্দ্রের সাংস্কৃতিক আধিপত্য কমিয়ে বিকেন্দ্রীকৃত সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X