বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (৬ অক্টোবর) দুপুর পর্যন্ত নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তা আসামিরা হলেন- উপজেলার চকভোলা খাঁ গ্রামের মৃত সরাবুল্লা প্রামাণিকের ছেলে মো. মাহবুর (৪৮), তার স্ত্রী মোছা. পারুল (৩৮) ও ছেলে বাপ্পী হাসান (২৭), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. সাইফুল (৪২), বেলাল ফকিরের ছেলে মো. জাকির (৩০), আয়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৮), মৃত মজিবরের ছেলে আবদুল বাকি (৪০), মৃত হযরত আলীর ছেলে শহীদ হোসেন (৩৫), মো. আবদুলের ছেলে মো. আপেল (২৮), মৃত ফাওয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৮), মারুফ হাসানের স্ত্রী মোছা. রাফিয়া (১৮), আফতাব হোসেনের স্ত্রী মোছা. রেবেকা (৩০), আবদুস সামাদের স্ত্রী মোছা. স্বপ্না (৪০), মো. শাহীনের স্ত্রী মোছা. কাবাসী (৪৫), মো. জাকিরের স্ত্রী খাদিজা খাতুন (২২), খোরশেদ আলমের স্ত্রী মোছা. নাজমা (৩০), মো. খলিলের স্ত্রী মোছা. আসমা (৩০), জুয়েল হকের স্ত্রী আসমা খাতুন (৩৫), মো. শামীমের স্ত্রী মোছা. রুমি (৩৮), মো. সাইফুলের স্ত্রী মোছা. আয়শা (৩৯) এবং মৃত রমজানের ছেলে মাহাতাব উদ্দিন (৪৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক চকভোলাখাঁ মহল্লার কয়েকজন জানান, যেহেতু অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২ শতাধিক। তাই গ্রেপ্তার আতঙ্কে গ্রামের নারী-পুরুষরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আমরাও আতঙ্কে রয়েছি। পুলিশের কাছে আমাদের দাবি, সাধারণ গ্রামবাসীকে যেন হয়রানি করা না হয়।

শিবগঞ্জ থানা ওসি শাহীনুজ্জামান শাহীন কালবেলাকে বলেন, হাতকড়াসহ পলাতক আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইমলাম রাজুকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হবে না।

উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) রাতে পুলিশকে মারধর করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১০

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১২

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৩

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৫

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৬

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৭

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৮

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

২০
X