সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:১৩ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা ছাইফ গ্রেপ্তার

গ্রেপ্তার একেএম ছাইফ উদ্দিন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার একেএম ছাইফ উদ্দিন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম ছাইফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে হাতিয়া আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য দুপুরের পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন।

এদিকে ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের ওছখালীতে বিক্ষোভ মিছিল বের করেন। তারা ছাইফ উদ্দিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।

অন্যদিকে, আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেছেন হাতিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা কালবেলোকে বলেন, ছাইফ উদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে রয়েছেন।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন। ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মিছিল করার সুযোগ দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X