কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:১০ এএম
অনলাইন সংস্করণ

জিয়া পরিবারকে সবচেয়ে নির্যাতন করেছে আওয়ামী সরকার : কবির ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক সমাবেশে বক্তব্য দেন কবির আহম্মেদ ভূইয়া। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক সমাবেশে বক্তব্য দেন কবির আহম্মেদ ভূইয়া। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনে দলের মনোনয়নপ্রত্যাশী কবির আহম্মেদ ভূইয়া বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সারা দেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছিল। সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবার।

সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার কসবা উপজেলা সুপার মার্কেট চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কবির আহম্মেদ ভূইয়া বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আর এই ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত নয়, থাকতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা দূরীকরণ ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হবে।

কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফখর উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. ইসমত আরা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X