সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ময়মনসিংহের ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছেন। রোববার (০৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। এর আগে উপজেলার জামিরদিয়া আইডিয়া মোড়ে সমাবেশে জড়ো হয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় মালিকপক্ষের কোনো সিদ্ধান্ত বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া ও চাকরি হারানোর আশঙ্কায় রোববার সকালে প্রায় ৮শ থেকে ১ হাজার শ্রমিক জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন কারখানার শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফদের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনো দেওয়া হয়নি। এ ছাড়া চাকরি ছেড়ে ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি-দাওয়া পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বিক্ষোভের প্রধান কারণ মালিকানা দ্বন্দ্ব। শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সাথে বসে আলোচনা করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X