তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিহত জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় জামাল উদ্দিন নামের এক ইউপি সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৬০) উপজেলার বানিহালা ইউনিয়নের ইউপি সদস্য ও নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

আটক দুজন হলেন- উপজেলার বানিহাল ইউনিয়নের নলচাপড়া গ্রামের ইছমাঈলের ছেলে কছিম উদ্দিন (৫৫) ও একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দিনের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদ্রাসায় লেখাপড়া করেন। প্রতিদিন তিনি মেয়েকে রাতের খাবার মাদ্রাসায় দিয়ে আসতেন। রোববার রাতের খাবার দিয়ে বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত ও পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার (ওসি) মোহাম্মদ টিপু সুলতান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১০

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৩

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৪

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৫

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৬

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৭

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৮

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৯

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

২০
X