লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

হাফেজ রাদিফ আল হাসানকে বাইসাইকেল উপহার দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
হাফেজ রাদিফ আল হাসানকে বাইসাইকেল উপহার দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে ১৭ মাসে কোরআনে হাফেজ হয়েছে রাদিফ আল হাসান নামে ৮ বছর বয়সী এক শিশু। সোমবার (৬ অক্টোবর) এ অর্জনে তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

রাদিফ আল-আবরার তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। অনাবাসিক ছাত্র হয়েও তার সাফল্যে চমক সৃষ্টি হয়েছে। সে রায়পুরের চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের ছেলে। তারা পরিবার নিয়ে রায়পুরে ভাড়া থাকেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সাধারণত হিফজ বিভাগ সব মাদ্রাসায় আবাসিক হয়। কিন্তু অনাবাসিক আল-আবরার তাহফিজুল কোরআন মাদ্রাসায় ১৭ মাসে কোরআনে হাফেজ হয়ে রাদিফ চমক সৃষ্টি করেছে। এটি প্রতিষ্ঠানের জন্যও বড় অর্জন। সোমবার মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে হাফেজ রাদিফ আল হাসানকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। একই সময় আরও কয়েকজন শিক্ষার্থীকে সবক দেওয়া হয়।

রাদিফের বাবা হারুনুর রশিদ বলেন, রাদিফ বাসা থেকে আসা-যাওয়া করে পড়ালেখা করেছে। কোরআন পাঠে সে সবসময় মনোযোগী ছিল। আল্লাহর রহমতে সে এখন কোরআনে হাফেজ হয়েছে। এর পেছনে শিক্ষকদের অবদান রয়েছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, আমাদের মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হলে বাইসাইকেল উপহার দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় রাদিফকে দেওয়া হয়েছে। সে মেধাবি শিক্ষার্থী। তার অর্জন পরিকল্পিত পাঠদান ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X