নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

চিকিৎসক দম্পতি ডা. কিশলয় সাহা ও ডা. অদিতি রায়। ছবি : সংগৃহীত
চিকিৎসক দম্পতি ডা. কিশলয় সাহা ও ডা. অদিতি রায়। ছবি : সংগৃহীত

উপসচিবের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়কে বদলি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডা. কিশলয় সাহাকে পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং ডা. অদিতি রায়কে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে বদলি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, নবীনগরে দায়িত্ব পালনকালে ডা. কিশলয় সাহা প্রায়ই সাংবাদিকদের সঙ্গে উদ্ধৃত আচরণ করতেন। তার দায়িত্বকালীন সময়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানও নিম্নগামী হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস পৃথকভাবে চিকিৎসক দম্পতির বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X