বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠের পূর্ব পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠের পূর্ব পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুল মাঠে কোনো অনুমতি ছাড়াই মাসব্যাপী তাঁত ও শিল্পপণ্য মেলার অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে। এতে মাঠে খেলাধুলা ও জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তরুণ সমাজ।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয় তরুণদের উদ্যোগে ‘খেলা বাঁচাও আন্দোলন’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুরে খেলাধুলার জন্য উপযুক্ত অন্য কোনো মাঠ নেই। এ মাঠেই সকালে-বিকেলে বিভিন্ন বয়সের মানুষ খেলাধুলা, ব্যায়াম ও হাঁটাহাঁটি করেন। কিন্তু ১০ দিন ধরে মেলার অবকাঠামো নির্মাণের কারণে এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মেলা শুরু হলে অন্তত এক মাস মাঠ ব্যবহার করা যাবে না, পরে সংস্কারের কারণে আরও এক মাস বন্ধ থাকবে। এতে অন্তত তিন মাস মাঠে খেলাধুলা বন্ধ থাকবে।

জানা গেছে, শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে এক মাসব্যাপী মেলার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রায় ১০ দিন ধরে মাঠে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ চলছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘মেলার অনুমতির বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) অবগত আছেন। আর মাঠ ব্যবহারের অনুমতির বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানেন।’

শেরপুর সরকারি ডি জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বলেন, ‘প্রেস ক্লাবের সভাপতি মাঠ ব্যবহারের অনুমতির জন্য আমার কাছে একটি আবেদন জমা দিয়েছেন। কিন্তু আমি অনুমোদন দিইনি, কারণ মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার এখতিয়ার স্কুল ম্যানেজিং কমিটির, যার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।’

শেরপুর প্রেস ক্লাবের সভাপতি নিমাই ঘোষ বলেন, ‘আমরা মাঠ ব্যবহারের অনুমতির জন্য স্কুল কর্তৃপক্ষ, ইউএনও ও ডিসির কাছে আবেদন করেছি। তবে এখন পর্যন্ত অনুমোদন পাইনি। যেহেতু অবকাঠামো তৈরিতে সময় লাগে, তাই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছি। অনুমতি পেলে আগামী ১৫ অক্টোবর থেকে মেলা শুরু হবে।’

শেরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ‘এই মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি শেরপুরবাসীর একমাত্র উন্মুক্ত স্থান। এখানে মেলা হলে এলাকাবাসী বিরক্ত হন; কিন্তু ভয়ে কিছু বলেন না। শিক্ষার্থী ও সাধারণ মানুষের এই যৌথ সম্পদকে বাণিজ্যিক কাজে ব্যবহার অনুচিত।’

এ বিষয়ে জানতে বগুড়া জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৫

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৮

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৯

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

২০
X