বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ : শরীফ উদ্দিন জুয়েল

শরিফ উদ্দিন জুয়েলের ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ কর্মসূচি। ছবি : কালবেলা
শরিফ উদ্দিন জুয়েলের ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ কর্মসূচি। ছবি : কালবেলা

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়ার দৌলতপুর আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ও প্রাগপুর ইউনিয়নে আয়োজিত এক জনসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, দেশের অগ্রগতি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি দৌলতপুরের ১৪টি ইউনিয়নের ২১৬টি গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত দৌলতপুর চায়।

মনোনয়ন প্রসঙ্গে শরীফ উদ্দিন জুয়েল বলেন, দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি দৌলতপুরকে একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, দৌলতপুরে যেসব কলেজ এখনো এমপিওভুক্ত নয়, আমি সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেবো। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোর জরাজীর্ণ অবস্থা দূর করে তিন মাসের মধ্যেই সংস্কারকাজ শুরু করব ইনশাল্লাহ।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X