বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু

শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধনীতে মোনাজাত করা হয়। ছবি : কালবেলা
শেবাচিমে আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধনীতে মোনাজাত করা হয়। ছবি : কালবেলা

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি চালু করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্যাথলজি ল্যাব সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ উদ্বোধন করা হয়েছে। উভয় ল্যাবেই চালু হয়েছে অটোমেশন প্রযুক্তি, যা দ্রুত ও নির্ভুল পরীক্ষার নতুন দিগন্ত খুলে দিয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে হাসপাতালের এই তিনটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। মূল ভবনের দ্বিতীয় তলার ডি-ব্লকে উদ্বোধনের পর সার্জারি সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাব সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। এতে রোগ নির্ণয় আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে করা সম্ভব হবে।

তিনি জানান, নতুন বিভাগে অটো-অ্যানালাইজার মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার মেশিন, ব্যাকটেরিয়া-ভাইরাস-ছত্রাক পরীক্ষার ইনকিউবেটর ও অটোমেটেড কালচার সিস্টেম চালু করা হয়েছে। ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার, নমুনা সংগ্রহের আলাদা কাউন্টার এবং সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থাও রয়েছে। এতে পরীক্ষার দক্ষতা ও সেবার মান বাড়াবে।

হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, ১৫ বছর আগে পদ সৃষ্টি হলেও হেমাটোলজি বিভাগে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। সেই ধারাবাহিকতায় আজ উদ্বোধন হলো হেমাটোলজি ল্যাবরেটরি। এই ল্যাবে এখন থেকে রক্ত, অস্থিমজ্জা, হিমোগ্লোবিন, প্রোটিন, প্লাটিলেট, রক্তনালি, প্লীহা, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার সংক্রান্ত রোগ নির্ণয় করা যাবে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, বরিশালে প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু হলো। ল্যাবের প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরীক্ষার নির্ভুলতা ও রিপোর্টিং মান উন্নত করবে। এর ফলে রোগ নির্ণয় আরও সহজ হবে এবং মেডিকেল শিক্ষায়ও নতুন সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মোনায়েম সাদ এবং বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X