মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিষধর কিং কোবরা সাপ দেখিয়ে চাঁদাবাজি

বিষধর কিং কোবরা সাপ। ছবি : কালবেলা
বিষধর কিং কোবরা সাপ। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) গলায় পেঁচিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করে। পরে ক্রেতা সেজে পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর এক ব্যক্তির কাছ থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী উদ্ধার কর্মীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় কয়েকজনের সহযোগিতায় উপজেলার মিঠাছরা বাজার থেকে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়।

সাপটির বিষদাঁত উপড়ে ফেলা ও তা দিয়ে খেলা দেখানোর কারণে গুরুতর আহত থাকায় বর্তমানে চট্টগ্রাম বনবিভাগের মাধ্যমে সাপটির চিকিৎসা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর এক ব্যক্তি পাহাড় থেকে ধরে এনে গত এক সপ্তাহ যাবৎ সাপটি গলায় পেঁচিয়ে উপজেলার বিভিন্ন বাজারে মানুষকে ভয়ভীতি দেখায়। এ ছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের চট্টগ্রাম জেলার নেতারা কৌশলে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল ডব্লিউএসআরটিবিডির যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় কালবেলাকে বলেন, পাহাড়ি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ গোখরাটিকে অবৈধভাবে আটক করে রেখেছিল। সে সাপটিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল এবং পরবর্তীতে সাপটি বিক্রির উদ্দেশে রাখে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমরা কয়েকজন ক্রেতা সেজে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলায় ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুতর আহত হয়। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে আমার হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ বন বিভাগ হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত কালবেলাকে বলেন, সাপটির অবস্থা খুব খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে, চিকিৎসা চলছে। আশা করছি আগামী দুই-তিন দিন পর সুস্থ হয়ে গেলে বনে অবমুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X