মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কচুরিপানার নিচে লুকানো ছিল মানুষের কঙ্কাল

ডোবায় কচুরিপানার নিচে লুকানো মানুষের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
ডোবায় কচুরিপানার নিচে লুকানো মানুষের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চকনিহাল এলাকার এক ডোবায় কচুরিপানার নিচে লুকানো ছিল এক ব্যক্তির কঙ্কাল। হঠাৎ স্থানীয়রা কচুরিপানার নিচে দেখতে পান এ কঙ্কাল।

পরে পুলিশ এসে সেই ডোবার কচুরিপানার নিচ থেকে বিচ্ছিন্ন কঙ্কালগুলো উদ্ধার করে পুলিশ। কঙ্কালগুলো কচুরিপানার নিচে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ডোবায় তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করেন পুলিশ ও স্থানীয়রা।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি গত ৯ অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিণপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে অটোরিকশাচালক আমিনুল ইসলামের।

স্থানীয়রা জানান, ডোবার কচুরিপানার ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে তারা ৯৯৯ -এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যান্টের ভেতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে। এ ছাড়া একই স্থান থেকে পচে যাওয়া একটি শার্টের কলারও উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কচুরিপানার নিচে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করেন। কঙ্কালের সঙ্গে থাকা প্যান্ট ও শার্টের অংশ দেখে আমিনুল ইসলামের মা মরদেহ শনাক্ত করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির কালবেলাকে জানান, প্রাথমিকভাবে আমরা প্যান্টের ভেতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছি। পরে স্থানীয়দের সহায়তায় মাথার খুলিসহ শরীরের অন্যান্য অঙ্গ উদ্ধার করা হয়েছে। এগুলো থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X