বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মা-ছেলে হত্যা, মিলল চাঞ্চল্যকর তথ্য

মা-ছেলে হত্যায় জড়িত তিন আসামি। ছবি : কালবেলা
মা-ছেলে হত্যায় জড়িত তিন আসামি। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যার এক মাস পর প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে খোয়া যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৮), একই উপজেলার আব্দুল জলিলের ছেলে শাহিনুর রহমান জিসান (১৯) ও শহিদুল ইসলামের ছেলে সৈকত (২০)।

পুলিশ জানায়, নিহত ইমরানের মামাতো ভাই জিসান (২০) পূর্ব পরিকল্পিতভাবে তার দুই বন্ধু মাহি ইসলাম ও সৈকতকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যায়। তাদের উদ্দেশ্য ছিল ইমরানের মোটরসাইকেল চুরির পর বিক্রি করে ঋণ শোধ ও মাদকের টাকা জোগাড় করা। চুরির সময় ইমরান বাধা দিলে প্রথমে তাকে, পরে তার মা রাণী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘর থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায় তারা।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্ত শুরু করে। গত ১৫ অক্টোবর ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে মাহি ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাহি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকা থেকে জিসান ও সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, চাঞ্চল্যকর মা-ছেলের হত্যা মামলার তিন আসামি আত্মগোপনে ছিল। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাজার এলাকায় এমনকি ছদ্মবেশে ওয়াইফাই সংযোগের লেবার হিসেবে কাজ করতেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তিন অভিযুক্তই মাদকাসক্ত এবং বিভিন্নজনের কাছে ঋণগ্রস্ত ছিল। অর্থনৈতিক চাপ ও আসক্তির জালে পড়ে তারা এ অপরাধে জড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জের সাদুল্লাপুর ইউনিয়নের বটতলা গ্রামে রাণী বেগম (৪০) এবং তার ছেলে ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X