কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সুপেয় পানির সংকট মোকাবিলায় ট্যাংক বিতরণ

উপকারভোগী হাতে পানির ট্যাংক তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা
উপকারভোগী হাতে পানির ট্যাংক তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তন ও সুপেয় পানির সংকট মোকাবিলায় উপকূলীয় জনপদ খুলনার কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বাস্তবায়নে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।

কয়রা ও মহারাজপুর ইউনিয়নের ১০টি অসহায় পরিবারের মাঝে তিন হাজার লিটার ধারণক্ষমতা পানির ট্যাংক প্রদান করা করা হয়।

এ সময় অসহায় পরিবারগুলোর মাঝে পানির ট্যাংক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কোডেকের প্রাইভেট সেক্টর এনহাসমেন্ট কর্মকর্তা রাসেল আহমেদ, ফিল্ড অফিসার ফারুখ হোসেন।

প্রকল্পের উপকারভোগী বৃদ্ধ রফিকুন্নেছা বলেন, ট্যাংক পেয়ে আমরা খুব উপকার হয়েছে। আগে পানির জন্য অনেক কষ্ট হতো। দূর থেকে পানি এনে রান্না খাওয়ার কাজে ব্যবহার করতে হতো। এখন অন্তত বৃষ্টির পানি সংরক্ষণ করে খেতে পারব।

ইউএনও আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এ ধরনের ট্যাংকগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X