শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে ট্রাক থেকে চাঁদা আদায়, আটক ২

শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা
শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ। ছবি : কালবেলা

শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং একই সংগঠনের সদস্য নারায়ণ পোদ্দার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আঙ্গারিয়া বাইপাস এলাকায় শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে জোরপূর্বক ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চাঁদা তোলার বৈধতা জানতে চান। কিন্তু কোনো অনুমতিপত্র দেখাতে না পারায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত নগদ অর্থ জব্দ করা হয়।

এ বিষয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মতিউর রহমান বলেন, আঙ্গারিয়া বাইপাস সড়কে কিছু লোক ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা তাদের আটক করে বলে আমরা জানতে পারি। পরে সেখানে গিয়ে আমরা দুজনকে রশিদ ও নগদ অর্থসহ আটক করি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X