কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পর্যটকের মৃত্যু, পুলিশ হেফাজতে ৪ জন 

আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসের ফটক। ছবি : সংগৃহীত
আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসের ফটক। ছবি : সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটককে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পর মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

মৃত মোহাম্মদ রুবেল (৪২) নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।

এ ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া চারজন হলো- মৃত মোহাম্মদ রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত ১৫ অক্টোবর নওগাঁ থেকে মোহাম্মদ রুবেল প্রাইভেটকারযোগে চালকসহ কক্সবাজার ঘুরতে আসেন। ওইদিন তারা কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেসে ওঠেন। পরে চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজার অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ২০ অক্টোবর নওগাঁ থেকে তার চার বন্ধু কক্সবাজার এসে ওই হোটেলটিতে ওঠেন।

মঙ্গলবার রাতে হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে মোহাম্মদ রুবেল বন্ধুদের নিয়ে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। পরে ওই কক্ষে অবস্থানকারী নারীসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ রুবেলকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হোটেলটি পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে পুলিশ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় হাসপাতাল থেকে ওই পর্যটককে নিয়ে আসা দুই নারী এবং তার দুই বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X