চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আবাসিক হোটেলে মিলল মাসুমের মরদেহ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মজিবুর রহমানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

হোটেলের ম্যানেজার সাগর বলেন, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুর সঙ্গে ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান।

তিনি আরও বলেন, মাসুম হোটেলে আসার পরেই অসুস্থ ছিলেন। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে উপরে গিয়ে দেখতে পাই, তার স্বজনরা সেখানে কান্নাকাটি করছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হোটেলের রুমেই মারা যান তিনি। তখন স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।

মাসুমের এক বন্ধু মামুন বলেন, শুক্রবার আমি বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, তখনো তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে নেওয়ার কথা বললে তিনি যেতে চাননি। তিনি মাদকাসক্ত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, জরুরি সংবাদ পেয়ে তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ, সিআইডি ও পিবিআই বিষয়টি তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X