রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মীরা

পুলিশকে কামড় ও হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
পুলিশকে কামড় ও হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চররাজিবপুরে পুলিশকে কামড় ও হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ছক্কুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য। ঘটনায় জড়িত দুজনকে আটক করেছেন পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজিবপুর থানার ওসি শরীফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীর ছক্কু চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আটক দুজন হলেন- উত্তর চরসাজাই মন্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রহিম এবং একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. ইয়াকুব আলী।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান, গোলাম মোস্তফা, সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়ন্ত, হাবিব, কনস্টেবল রাশেদুল ও এনামুল হক।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চরসাজাই মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সরকারকে উৎখাত করতে এবং জুলাই সনদ বাতিলের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর খবর পেয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা আরও জানতে পারেন, চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু তার অনুসারীদের নিয়ে সরকার উৎখাতের গোপন বৈঠক করছেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হুমায়ুন কবির ছক্কুসহ তার অনুসারী ৩ থেকে ৪ শতাধিক লোক তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে আটক করলে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে কামড় ও হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হন।

ওসি শরীফুল ইসলাম বলেন, এ ঘটনায় আমাদের ছয়জন সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তার দুজনসহ ২০ জনের নাম উল্লেখ করে তিন থেকে চার শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আসামিদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, আমরা রাজিবপুর ও কোদালকাটি ইউনিয়নে সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করছি। অপরাধী যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X