গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারসহ নবগঠিত কমিটির ৪৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দিয়ে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগ করেন বলে জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৯ নেতার পদত্যাগের বিষয় নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমীন সরদার ও সাংগঠনিক সম্পাদক কেএম নাজমুল ইসলামসহ মোট ৬৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৪৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

পদত্যাগকারীদের অভিযোগ, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে বঞ্চিত করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই— সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে আমাদের পদ থেকে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।

আরও পড়ুন : নিজেরা ফাঁস করা প্রশ্নে চাকরি পেয়ে যোগ দেন চক্রে

এ বিষয়ে সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার কালবেলাকে বলেন, সদ্য ৬৩ সদস্য বিশিষ্ট আমাদের জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে সাবেক যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে কমিটিতে থাকা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে মনক্ষুণ্ন হয়ে আমিসহ ৬৩ সদস্যদের মধ্যে ৪৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছে। মূলত, এখানে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করেছে বিভাগীয় উপকমিটি। রোববার আমরা কেন্দ্রীয় কমিটির ইমেইলে সবাই সবার মতো করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X